1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৬ষ্ঠ শ্রেনির স্কুল ছাত্রী-কে চার দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে চার জন গ্রেপপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

৬ষ্ঠ শ্রেনির স্কুল ছাত্রী-কে চার দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে চার জন গ্রেপপ্তার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারপিুর প্রতিনিধি।।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ষ্ঠ শ্রেনির স্কুল ছাত্রী-কে চার দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেপপ্তার করেছে মাদারীপুর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। গতকাল ০৯ এপ্রিল ঢাকা, মাদারীপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো গোপাল বাড়ৈ(৩০), পিতাঃ কালু বাড়ৈ, সাং-পলটানা, বরুন বালা(২৩), পিতাঃ নারায়ন বালা, অটল বাড়ৈ(২১), পিতাঃ খোকন বাড়ৈ, প্লাবন বাড়ৈ(২৫), পিতাঃ প্রতাপ চন্দ্র বাড়ৈ, সাং-পলটানা সাং-পলটানা সাং-মশুরিয়া। তাদের সকলের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এ ঘটনায় ভিকটিমের পিতা ৬ এপ্রিল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মাদারীপুর র‌্যাব ক্যম্পের স্কোয়াড্রন লীডার ও কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ঢাকা জেলার শাহাবাগ হতে ১নং আসামি গোপাল বাড়ৈ-কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মোতাবেক মাদারীপুর জেলার শিবচর হতে বরুন বালা, এবং গোপালগঞ্জ এর কোটালীপাড়া হতে অটল বাড়ৈ ও প্লাবন বাড়ৈরকে একটি মাছের ঘের হতে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা গণধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। উল্লেক্ষ্য, গত ২৬শে মার্চ রাতে ভূক্তভোগী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার পীড়ার বাড়ি মন্দির হইতে গান শুনে মামা বাড়ি যাওয়ার পথে ্ঐ ৬ষ্ঠ শ্রেনির স্কুল ছাত্রী-কে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল যোগে অজ্ঞাত স্থানের একটি দোতলা ভবনে তুলে নিয়ে যায়। প্রথমে ভিকটিমকে নগ্ন করে ভিডিও করে। তারপর গ্রেফতারকৃত আসামীরা সবাই ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে এবং নেশাজাতীয় কোন বস্তুু খাইয়ে দিয়ে সারারাত পালাক্রমে নির্যাতন করে। পরের দিন ১ নং আসামি গোপালের এক আত্মীয়ের বাসায় নিয়ে যায় এবং উচ্চ স্পীকারে বক্স বাজিয়ে ০৩ (তিন) দিন ধরে পালাক্রমে আবারো ধর্ষন করে। এক পর্যায়ে ভিকটিম জানালা ভেঙ্গে পালিয়ে পাশের বাড়ি আশ্রয় নেয়। এ ঘটনায় ভিকটিমের পিতা ০৬ এপ্রিল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন