1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর জেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

জামালপুর জেলা আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিতে ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, এডভোকেট আমান উল্লাহ আকাশ ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ। ইফতার মাহফিলের আলোচনা শেষে দেশবাসীর জন্য সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন