1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘মানুষ নিজের ঘরে, ফ্ল্যাটের মধ্যে খুন হচ্ছেন... রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ট্যাঙ্কার পিষে দিয়ে যাচ্ছে: জেলেনস্কি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

‘মানুষ নিজের ঘরে, ফ্ল্যাটের মধ্যে খুন হচ্ছেন… রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ট্যাঙ্কার পিষে দিয়ে যাচ্ছে: জেলেনস্কি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

শুধু মনের আনন্দ পেতে ইউক্রেনে সাধারণ নাগরিকদেরকে খুন করছে রুশ সেনারা। মঙ্গলবার জাতিসংঘে এমনই অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। পাশাপাশি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি জানালেন তিনি।

বুচায় সাধারণ মানুষকে হত্যার অভিযোগ করে জেলেনস্কি বলেন, ‘মানুষ নিজের ঘরে, ফ্ল্যাটের মধ্যে খুন হচ্ছেন… রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে ট্যাঙ্কার পিষে দিয়ে যাচ্ছে। এ সব মনের খোরাকের জন্য করছে ওরা (রাশিয়া)’।

এখানেই থামেননি তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভিডিও বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওরা (রুশ বাহিনী) পুরো পরিবারকে খুন করছে। বয়স্কদের মারছে, শিশুদের মারছে। তার পর পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছে’।

এর পর চ্যালেঞ্জের সুরে তিনি বলেন, ইউক্রেনের মাটিতে রাশিয়ার আক্রমণ ঠেকানোর কোনও পন্থা যদি নিরাপত্তা পরিষদের হাতে না থাকে, তাহলে আর আলোচনায় কাজ নেই। কারণ, তিনি আর আলোচনায় নয়, কাজে আস্থাশীল। জেলেনস্কি বলেন, ‘কোথায় শান্তি? জাতিসংঘ যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কী হল?’

রাশিয়াকে ‘হত্যাকারী’, ‘ধর্ষণকারী’ বলেও কটাক্ষ করেছেন জেলেনস্কি। অন্যদিকে, ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশে সাধারণ মানুষের হত্যার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন