1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীর চিহৃিন্ত ডাকাত গালকাটা ময়নুল পুলিশের হাতে গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

পলাশবাড়ীর চিহৃিন্ত ডাকাত গালকাটা ময়নুল পুলিশের হাতে গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার বেতকাপা ইউনিয়নের নান্দিশহর এলাকা থেকে চিহৃিন্ত আন্তঃজেলা ডাকাত সদস্য ও স্থানীয় ডাকাত চক্রের অন্যতম সর্দ্দার ময়নুল ইসলাম ওরফে গলাকাটা ময়নুলকে গ্রেফতার করেছে। থানা সূত্রে প্রকাশ,জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাকে অপরাধমুক্ত রাখার লক্ষ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) রূপ কুমার সরকার এর নেতৃত্বে এসআই (নিঃ) সুলতান মাহমুদ,এসআই জাহিদ, এসআই (নি:) শহিদুল ইসলাম, এএসআই মোবারক,কং/৭২৫ মোঃ আবু তালেব,কং/৬৯০ রায়হান ইসলাম,কং/১০২৩ আহসান,কং/৫৬০ ফরহাদসহ টিমটি ৩ এপ্রিল রবিবার পলাশবাড়ী উপজেলাধীন নান্দিশহর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য,ডাকাত সর্দার, ছিনতাই,চুরি,ডাকাতি ও অস্ত্র মামলাসহ দশটি মামলার পলাতক আসামী ময়নুল ইসলাম ওরফে গালকাটা ময়নুল (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ময়নুল ইসলাম ওরফে গালকাটা ময়নুল (৪৫) পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামের মৃত দানেশ উদ্দিন ও মৃত জোবেদা বেগমের ছেলে। এখবর নিশ্চিত করে থানা অফিসার মাসুদ রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পলাশবাড়ী থানার এফআইআর নং ১৫,তারিখ ১৫ ই জানুয়ারি ২০২২,জিআর নং-১৫/২২,ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন