1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে মোটরসাইকেল আটক ও মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বিরামপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে মোটরসাইকেল আটক ও মামলা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা।। 
বিরামপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য করায় মোটরসাইকেল আটক ও মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিশ। রোববার (৩ এপ্রিল) সকালে পৌর শহরের ঢাকামোড়ে এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর থেকে আগত ট্রাফিক পুলিশ ও বিরামপুর থানা পুলিশ। এসময় ট্রাফিক আইন অমান্য কারীদের মোটরসাইকেল আটক করে জরিমানা আদায় করা হয়। এবারের অভিযানটি ভিন্ন সড়ক পথে দুর্ঘটনার হার কমাতে হেলমেটের না পরায় বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার মোটরসাইকেল আটক করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়। এসময় হেলমেটবিহীন অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলার ট্রাফিক সার্জেন্ট রুবেল আহম্মেদ, সহকারি ট্রাফিক সার্জেন আবুল কালাম, বিরামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক ও পুলিশ সদস্যবৃন্দ। দিনাজপুর থেকে আগত ট্রাফিক সার্জেন্ট রুবেল আহম্মেদ বলেন, হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারায় মোটরসাইকেল আটক ও ট্রাফিক আইন অমান্য করায় ৩০টি মোটরসাইকেল আটক করে মালিকের নামে মামলা দিয়ে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো বলেন, সবার আগে নিজের নিরাপত্তা, হেলমেট বিহীন কেহই যেন মোটরসাইকেল নিয়ে বের না হয়, না চলায়, কারণ এই মোটরসাইকেল গুলো দুর্ঘটনায় স্বীকার হয় বেশী। তাই সকলকে হেলমেট পরার আহব্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন