1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে ১ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

পলাশবাড়ীতে ১ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহীবাস চেকিংকালে হানিফ পরিবহন হতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী তানভীর সোহেল গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে প্রকাশ,এসআই মামুনুর রশিদ এর নেতৃত্বে সিপাহী এনামুল হক,মাহবুবুর রহমান ও মোঃ মসফেকুর ঢাকা রংপুর মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালায়। এসময় ২ এপ্রিল শনিবার বিকেল পৌনে ৪ দিকে কুড়িগ্রাম টু ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহন (যাহার রেজি নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৭৯) বাসটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে মাদক ব্যবসায়ী সোহেল তানভির (২৫) এর হেফাজতে থাকা একটি কালো রংয়ের ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো কস্ট টেপ দ্বারা বিশেষভাবে বাঁধানো অবস্থায় দুইটি পৃথক পোটলায় ১ কেজি গাঁজা উদ্ধার সহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল তানভির (২৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের চরপাড়া চারমাথা এলাকার মোহাম্মদ আলী ও ফাতেমা বেগমের ছেলে। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান,এঘটনায় গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে পলাশবাড়ী থানার মামলা নং-০৩, তারিখ-০২/০৪/২০২২, ধারা-৩৬(১)এর ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন