1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বিশ্ব পানি দিবস পালন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :

মাদারীপুরে বিশ্ব পানি দিবস পালন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজন বিশ্ব পানি দিবস পালিত । সোমবার (৪ এপ্রিল) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

‘Groundwater: Making the invisible visible’ প্রতিপাদ্যে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শিমুল কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) বর্ণ হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, সিভিল সার্জন প্রতিনিধি ডা. এস. এম. খলিলুজ্জামান।

এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পানির অপচয় রোধ এবং পানি ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া এতে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ সহ অনেকেই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন