1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে যুবসংহতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে যুবসংহতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ২৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরে জাতীয় যুব সংহতির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে মটরশোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা যুবসংহতির আয়োজনে শহরের বেম্বো গার্ডেন থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে বেম্বো গার্ডেনে গিয়ে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেন খান। জেলা যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাহী খোকনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা আব্দুল মালেক, মো. আকরাম হোসেন, মো. মামুনুর রশিদসহ আরো অনেকে। এ সময় বক্তারা সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর আদর্শে অনুপ্রানিত হয়ে জাতীয় পার্টিকে সমৃদ্ধশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন