1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে এবি পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বিরামপুরে এবি পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 বিরামপুর(দিনাজপুর)সংবাদদাতা।। 
দিনাজপুর জেলা আহবায়ক কমিটি গঠণের লক্ষ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১এপ্রিল) বিকেলে বিরামপুর কমিউনিটি সেন্টারে এই জেলা সম্মেলন ২০২২ অনুষ্টিত হয়। আমার বাংলাদেশ (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সমন্বয়ক হাদিসুর রহমানের সঞ্চালনায় জেলা সম্মেলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি এবি পার্টি কেন্দ্রীয় কমিটির আহবায়ক এ,এফ,এম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ডাঃ মেজর (অব:) আঃ ওহাব মিনার, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব অধ্যাপক আবু হেলাল, সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক ডাঃ মেজর (অব:) আঃ ওহাব মিনার অধ্যক্ষ শহিদুল ইসলামকে আহবায়ক, মেহেদী হাসান চৌধুরী পলাশকে সদস্য সচিব ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি এবং আবু বককর সিদ্দিককে আহবায়ক ও সদস্য সচিব মাওলানা ইয়াকুব আলীসহ ৬৩ সদস্য বিশিষ্ট বিরামপুর উপজেলা আহবায়ক কমিটি এবং আনোয়ার হোসেনকে আহবায়ক ও সদস্য সচিব ওয়াহেদুজ্জামান আসিকসহ ৩১ সদস্য বিশিষ্ট নবাবগঞ্জ উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন