1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে বাহবার কোচের সুপারভাইজারের অর্ধ গলিত মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বিরামপুরে বাহবার কোচের সুপারভাইজারের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা।। 
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে মোশারফ হোসেন ঝন্টু (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মোশারফ হোসেন ঝন্টু পৌর শহর পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। নিহত মোশারফ হোসেন ঝন্টু রাহবার কোচের সুপারভাইজার ছিলেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৩০মার্চ) সকাল সাড়ে ১০ টার সময় পৌর শহর পূর্বজগন্নাথপুর (বসুন্ধরা) আবাসিক এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও এলাকাবাসী বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ বলেন, নিহত মোশারফ হোসেন ঝন্টু বাসায় একাই থাকতো। তার স্ত্রী ও সন্তানেরা ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে থাকতো। মোশারফ হোসেন ঝন্টু রাহবার ঢাকা কোচের সুপারভাইজার ছিলেন। গত (২৭ মার্চ) রোববার ডিউটি শেষ করে তার নিজ বাড়ীতে ঘুমিয়ে ছিলেন। আজ সকালে আশে পাশের মানুষ দূর্গন্ধ পেয়ে ও মোশারফ হোসেন ঝন্টুর বাড়িতে গিয়ে মরাদেহ দেখতে পেয়ে বিরামপুর থানা পুলিশকে খবর দেয়। জানতে চাইলে,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীদের সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহেদুন্নবী সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তত শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন