1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বি. ই. ইফ মাদারীপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বি. ই. ইফ মাদারীপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি|

মাদারীপুরে বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশন (বি.ই.ইফ) এর কেন্দ্রীয় নেত্রীবৃন্দের মাদারীপুর জেলায় সফর আমন্ত্রণ উপলক্ষে জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) দুপুরে সাড়ে ১২ টার দিকে মস্তফাপুর বাসস্টান্ড সংলগ্ন জনতা ব্যাংকের ২য় তলায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বি. ই. এফ. মাদারীপুর জেলা শাখার সভাপতি পান্নু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু হাওলাদারের পরিচালিনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি. ই. ইফ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস.এম আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বি.ই.ইফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এনামুল হক খান, সাধারণ সম্পাদক ক্ষিতিশ চন্দ্র সূত্রধর, অর্থ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন বাবু ও আব্দুল আহাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দাবী দাওয়া আদায় করার জন্য এই সংগঠনের কোনো বিকল্প নেই। তাই সকল ইলেকট্রিশিয়ানদের ভাইদের একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন