1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি নেতা তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশত্যাগ করে লন্ডনে পালিয়েছিল: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বিএনপি নেতা তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশত্যাগ করে লন্ডনে পালিয়েছিল: কাদের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

অন্ধকারের চোরাগলি দিয়ে পালাবার খারাপ নজির স্থাপন করেছে একমাত্র বিএনপি— এ দাবি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের।

আওয়ামী লীগ পালাবার পথ পাবে না— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই দাবি করেন।

বৃহস্পতিবার সচিবালয়ের নিজ  দপ্তরে ব্রিফিংয়ে আরও বলেন, বিএনপি নেতা তারেক রহমান আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশত্যাগ করে লন্ডনে পালিয়েছিল, সে কথা কি তারা ভুলে গেছে?

গণতান্ত্রিক উপায়ে বিএনপিসহ যে কোন রাজনৈতিক দলকেই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে বলে জানান কাদের। তিনি বলেন, নির্বাচন পরিহারের যে ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে বিএনপি তা থেকে গণতান্ত্রিক পথে ফিরে আসার কোন বিকল্প নেই।

কাদের বলেন, এ সত্য আজ দিবালোকের মতো স্পষ্ট যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সময়ের পরিবর্তনের সঙ্গে জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে বুঝতে সক্ষম হয় নাই। বাংলাদেশ বা দেশের জনগণ আর সেই আগের অবস্থানে নেই যে চাইলেই কেউ ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ছিনতাই করে নিবে।

গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের একমাত্র পন্থা হলো সাংবিধানিক বিধান অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচন বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই এ দেশের গণতান্ত্রিক চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধকে আহত করেছে।

তিনি বলেন, বিরোধী মতকে দমনের উদ্দেশ্যে তারেক রহমানের প্রত্যক্ষ মদদে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। যার প্রাইম টার্গেট ছিল বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার কেন্দ্রবিন্দু শেখ হাসিনা।

আজকে সেই সব অমোচনীয় পাপের জন্য বিএনপিরই উচিত আওয়ামী লীগ এবং দেশবাসী বিশেষ করে শেখ হাসিনার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া, এ দাবিও করেন ওবায়দুল কাদের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন