1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপি’র নেতা মিজানুর রহমান মুরাদ অসহায়দের ঈদ উপহার দিলেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

বিএনপি’র নেতা মিজানুর রহমান মুরাদ অসহায়দের ঈদ উপহার দিলেন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২০
  • ৫৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জুয়েল শাহাদাত, মাদারীপুর।।
মাদারীপুরে অসহায় পরিবারে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মুরাদ।
মাদারীপুর পৌরসভা ৩ নং ওয়ার্ডের ৩০০ টি অসহায় পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপি ‘র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মুরাদ।

তিনি বলেন,বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে দেশের অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরনের কর্মসুচী হিসেবে আজ মাদারীপুর পৌরাসভার ৩ নং ওয়ার্ডের ৩০০ অসহায় পরিবারে এসব উপহার দেয়া হল। ঈদের আগে মাদারীপুরে আরও কয়েক ধাপে এই উপহার সামগ্রী বিতরণ করা হবে।

শনিবার বেলা ১২ টায় মাদারীপুর সবুজবাগ লঞ্চঘাট এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে এসব উপহার জনগনের মাঝে বিতরণ করা হয়।ঈদ উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ৫ কেজি চাল,১ কেজি চিনি,১ কেজি ডাল ও ১ কেজি তেল ও দুই রকমের সেমাই দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি এনায়েত হোসেন,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (ফুকু),স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সিকদার,যুগ্ন সম্পাদক আরিফ সরদার,সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক বাসার মাতুব্বর,সাংগঠনিক সম্পাদক অহিদ হাওলাদার,ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রোমান, সহ-সভাপতি রুবেল হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সোবাহান মজুমদার ও বিএনপি নেতা নাসির মোল্লা প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন