1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বিরামপুরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা।। 

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে গরীব ও স্বল্প আয়ের মানুষের জন্য ”ফ্যামিলী কার্ডের” মাধ্যমে প্রথম ধাপে মুকুন্দপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল ১০টায় মুকুন্দপুর ফাজিল মাদরাসা মাঠ প্রাঙ্গণে ভতুর্কি মূল্যে ‘ফ্যামিলী কার্ডের’ মাধ্যমে এই টিসিবির পণ্য বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অুনষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেসবাউল ইসলাম মন্ডল, ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, মৎস কর্মকর্তা কাওসার হোসেন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে ইউপি সদস্যবৃন্দ, সুধীজন, টিসিবির দায়িত্ব প্রাপ্ত ডিলার বাবু হোসেন ও মুকুন্দপুর ইউনিয়নের ভোক্তাভোগীরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, বিরামপুর উপজেলায় ১৮ হাজার ৮ শ ৫৭ জন ফ্যামিলি কার্ডধারী’র মধ্যে আজ মুকুন্দপুর ইউনিয়নে প্রথম দিনে, ১ম ধাপে ১৫ শ জনকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। এর মধ্যে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তৈল, ২ কেজি মসুর ডাল, নিম্ম আয়ের কার্ডধারীরা ৪৬০ টাকায় এইসব প্যাকেজের পণ্য ক্রয় করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন