1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার পাচ্ছে টিসিবির পণ্য - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

পবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় জামালপুরে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। জামালপুরে ২ লাখ ৩৩ হাজার ৭২৪টি পরিবারের মাঝে পারিবারিক কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ট্রেডিং করর্পোরশেন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রয় শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আলম আলী প্রমুখ। জানা যায়, জেলার ৭ উপজেলা, ৮টি পৌরসভা এবং ৬৮ ইউনিয়নের ২৪৪টি স্পটে এসব পণ্য বিক্রি করছেন টিসিবির ৫৯ জন ডিলার। প্রত্যেক পরিবারের নিকট ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন