1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জিমন্যাস্টিকস শিখছেন পুজা চেরি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জিমন্যাস্টিকস শিখছেন পুজা চেরি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‘মাসুদ রানা’ ছবিতে একজন জিমন্যাস্টের ভূমিকায় অভিনয় করছেন পূজা চেরি। সোহানা নামের চরিত্রটি ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তিনি। শিখছেন জিমন্যাস্টিকের কষ্টসাধ্য শারীরিক বিদ্যা। এটি শিখতে গিয়ে কঠিন ঝুঁকি নিচ্ছেন পূজা।

ঢাকাই ছবির এ নায়িকা গণমাধ্যমকে বলেন, ‘অনেক কষ্টের খেলা জিমন্যাস্টিকস। বেশ সাবধানে খেলতে হয়। একটু এদিক সেদিক হলেই ছিঁড়ে যেতে পারে হাত-পায়ের রগ। হতে পারে মৃত্যুও। শরীর ফ্লেক্সিবল না হলে এই খেলা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, সারা বছরই অনুশীলনের মধ্যে থাকতে হয়’।

জানা গেছে, সাভারে বিকেএসপিতে জিমন্যাস্টিকে প্রশিক্ষণ নিচ্ছেন পূজা। সেখানেই হচ্ছে সিনেমার শুটিং। কয়েকজন জিমন্যাস্টিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে ও সহযোগিতায় শুটিং করে যাচ্ছেন তিনি।

সেখানে গত ৩ মার্চ দিনভর চলে তার খেলার দৃশ্যধারণ। এ দিন পূজার ‘ফ্রন্ট টার্ন স্প্লিট’ ও ‘ব্যাক সামারসল্ট ব্যাক টার্ন’ এর দৃশ্য ধারণ করা হয়।

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী ‘মাসুদ রানা’ সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত রাসেল রানা। ছবির শুটিং এখন শেষ পর্যায়ে বলে জানা গেছে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন