1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালি ও কলম তরুণ লেখক পুরস্কার পাচ্ছেন সাদাত হোসাইন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

কালি ও কলম তরুণ লেখক পুরস্কার পাচ্ছেন সাদাত হোসাইন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক |

সাহিত্য শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম তরুণ লেখক পুরস্কার পেতে যাচ্ছেন সাদাত হোসাইন। কথাসাহিত্যে ‘বিভা ও বিভ্রম’ উপন্যাসের জন্য সময়ের আলোচিত ও জনপ্রিয় লেখক সাদাত হোসাইন এ পুরস্কার পাচ্ছেন।

এ ছাড়া আইএফআইসি ব্যাংক-নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২১ পেতে যাচ্ছেন  প্রবন্ধ-গবেষণায় ‘জীবনানন্দের মানচিত্র’র জন্য আমীন আল রশীদ , কবিতায় ‘সুন্দরবন সিরিজ’র জন্য চাণক্য বাড়ৈ।

বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে এবার মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য এবং শিশু-কিশোর সাহিত্যে উল্লেখযোগ্য বই জমা না পড়ায় এ-বছর তিনটি বিভাগে পুরস্কার প্রদান করা হচ্ছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি  শনিবার সন্ধ্যা ৭টায় একযোগে কালি ও কলম এবং আইএফআইসি ব্যাংকের ফেইসবুক পেইজে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি দেখানো হবে।

এ আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রাবন্ধিক, ফরাসি ভাষাবিদ ও অনুবাদক অধ্যাপক চিন্ময় গুহ। আয়োজনে সংগীত পরিবেশন করবেন বাউলশিল্পী ও সংগীতসাধক শফি মণ্ডল।

২০০৮ সাল থেকে সাহিত্য পত্রিকা কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার দিয়ে আসছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন