1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাপা সিরাপের সেই বোতলটি সিআইডি থেকে ঔষধ প্রশাসনে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

নাপা সিরাপের সেই বোতলটি সিআইডি থেকে ঔষধ প্রশাসনে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
যে বোতলের নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর মৃত্যুর কথা বলা হচ্ছে, আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য অবশিষ্ট সিরাপসহ সেই বোতলটি সিআইডি থেকে ঔষধ প্রশাসনে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সিআইডি জানিয়েছে, বোতল আগেই জব্দ করা হলেও ওই বোতলে ওষুধের উপকরণে কোনো সমস্যা আছে কি না, তা পরীক্ষা করতে তা অধিদপ্তরে পাঠান হচ্ছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (কেমিকেল) মো. নাজমুল করিম খান বলেন, যেসব উপকরণ দিয়ে নাপা সিরাপ তৈরি হয়, সেসব উপকরণ ওই বোতলে থাকা অবশিষ্ট সিরাপে আছে কি না, বা কোনো তারতম্য আছে কিনা সেটা জানার জন্য বোতলটি ওষুধ প্রশাসনে পাঠানো হবে।

তিনি জানান, ঔষুধ প্রশাসন কোনো গরমিল পেলে পরের ধাপে সিআইডি তাদের নিজস্ব পরীক্ষা-নিরীক্ষায় যাবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর গ্রামের এক পরিবারের ৭ ও ৫ বছর বয়সী দুই ছেলের জ্বর হওয়ায় বৃহস্পতিবার বিকালে স্থানীয় দোকান থেকে নাপা সিরাপ কিনে সেটি খাওয়া তাদের পরিবার। এরপর দুই শিশুরই বমি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বাড়ি আনার পথে রাতে ঘন্টাখানেকের ব্যবধানে দুজনই মারা যায়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন