1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জামালপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জামালপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। সোমবার দুপুরে নিউ কলেজ রোডে বিক্ষোভ মিছিল বের করে জেলা মহিলা দলের নেতৃবৃন্দ। মিছিলটি শহর প্রদক্ষিণ করে স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। জামালপুর জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দিলরুবা, সহ-সভাপতি অ্যাডভোকেট রোকসানা বেগম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শামীমা বেগম রুবি, সাংগঠনিক সম্পাদক পিয়ারা হায়দার ও মহিলা দল নেত্রী মাইশা ইসলাম বৃষ্টি প্রমুখ। বক্তারা বলেন, বিনাভোটের সরকার মানুষের কষ্ট বুজবে না। এই সরকারের কাছে আবেদন-নিবেদন করে কোনো লাভ হবেনা। আগামী দিনে সরকারের বিদায় ঘন্টা বাজাতে মহিলা দলের সকল নেতৃবৃন্দকে রাজপথে থাকার আহ্বান জানান বক্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন