1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

জামালপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উদযাপন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে জামালপুর শহরের গৌরীপুর কাচারী মাঠে সর্বপ্রথম মানচিত্র খচিত লাল সবুজের স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। পতাকা দিবস উদযাপন পর্ষদ জানায়, ৭ মার্চ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জামালপুরে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলে সেদিন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে পকিস্তানী পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন তৎকালীন আশেক মাহমুদ কলেজের ভিপি, ছাত্র সংগ্রাম পরিষদের মহকুমার নেতা, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মতিন মিয়া হিরু। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের তমালতলা মোড় থেকে পতাকাবাহী একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরু ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া হিরুর প্রতি গভীর শ্রদ্ধা ও শান্তি কামনা করে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা এআরএম আলিফ, মোনালিসা শাহরীন সুষ্মিতা, সাংবাদিক সুশান্ত দেব কানু, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি মঞ্জুরুল ইসলাম লাঞ্জু, কবি সাযযাদ আনসারী, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট তাজুল ইসলাম সবুজ, আব্দুল মতিন মিয়ার মেয়ে মোনালিসা শাহরীন সুস্মিতা, মহব্বত আলী, আলী আহসান প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন