1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালীগঞ্জে বাল্য বিয়ের দায়ে ছেলের বাবা ও মেয়ের চাচাকে জরিমানা ও মুচলেকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

কালীগঞ্জে বাল্য বিয়ের দায়ে ছেলের বাবা ও মেয়ের চাচাকে জরিমানা ও মুচলেকা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঝিনাইদহ সংবাদদাতা।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামে বাল্য বিয়ের দায়ে ছেলের বাবা ও মেয়ের চাচাকে জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে অবস্থান করবেন মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা জানান, শনিবার রাতে কাদিপুর গ্রামের নুর ইসলামের ছেলে রফিকুলের সাথে খামারাইল গ্রামের আকতার খাঁর নাবালিকা মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হয়েছে। খবর পেয়ে সোমবার ছেলের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তিনি আরো জানান, এ সময় ছেলের বাবা নূর ইসলামকে ১৫০০ টাকা ও মেয়ের চাচা আকরাম হোসেনকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বাবার বাড়িতে অবস্থান করবেন বলে মুচলেকা নেওয়া হয়। এ সময় কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন