1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শুক্রবারই রাশিয়ার ৫০০-৬০০ সৈন্য আত্মসমর্পণ করেছে: জেলেনস্কি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের ফেসুবক ট্রেন্ডে আশির দশকের লুক, গা ভাসালেন যে তারকারা মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

শুক্রবারই রাশিয়ার ৫০০-৬০০ সৈন্য আত্মসমর্পণ করেছে: জেলেনস্কি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ২৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রুশ সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধের প্রথম ১৭ দিনে ইউক্রেনের অন্তত এক হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন তিনি। তবে রাশিয়ার সৈন্য হতাহতের ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি।

জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। জেলেনস্কির এই তথ্য নিরপক্ষেভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। বার্তাসংস্থা রয়টার্স বলেছে, পশ্চিমা সূত্রগুলোর ধারণা— একই সময়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ৬ হাজার সৈন্য নিহত হয়েছেন।

এদিকে, শনিবার রাজধানী কিয়েভের উপকণ্ঠের ছোট ছোট শহরগুলোতে রুশ সৈন্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণ, বিমান হামলার হুমকি এবং শহর ঘিরে ফেলার কারণে কিয়েভ ছাড়তে মরিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান ট্যাক্টিক্যাল গ্রুপের ৩১টি ব্যাটালিয়নকে নিস্ক্রিয় করায় রাশিয়া নতুন করে সৈন্য পাঠাচ্ছে। ব্যাটালিয়ন নিস্ক্রিয় করার এই ঘটনাকে কয়েক দশকের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে ক্ষতি বলে অভিহিত করেছেন তিনি। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, শুধুমাত্র শুক্রবারই রাশিয়ার ৫০০-৬০০ সৈন্য আত্মসমর্পণ করেছে।

শনিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জেলেনস্কি। টেলিফোনে আলাপকালে ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে রুশ সৈন্যরা অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা এবং মেয়রকে মুক্তি দিতে রাশিয়ার প্রতি চাপপ্রয়োগে ম্যাক্রোঁ ও শোলৎজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন