1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমি নৌকার লোক’ আমরা শান্তি চাই’ অশান্তি কখনো চাই না- ড. আবদুস সোবাহান মিয়া এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আমি নৌকার লোক’ আমরা শান্তি চাই’ অশান্তি কখনো চাই না- ড. আবদুস সোবাহান মিয়া এমপি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

আমি সংগ্রামী, দেশের সেবা করার সুযোগ পেয়েছি এবং আপনাদের সেবা করার সুযোগ পাবো, আপনারাই আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি নৌকার লোক, আমরা শান্তি চাই, অশান্তি কখনো চাই না।’ মঙ্গলবার বিকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সমিতির হাট স্কুল মাঠে পূর্ব এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবাহান মিয়া এমপি একথা বলেন প্রধান অতিথি আরও বলেন, আমরা উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছি। আমার আসনের ২০টি ইউনিয়নে উন্নয়ন হচ্ছে, হয়তো এখন দেখা যাচ্ছে না’ তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পূনাঙ্গ রুপ নিবে। এমপি আরও বলেন, এই পূর্ব এনায়েত নগরে শান্তি বইছে কিন্ত গুটি কয়েকজন লোকের জন্য এ শান্তি নস্ট হচ্ছে। আমি এই শান্তি নস্ট হতে দেবো না। এই শান্তি ফিরিয়ে আনতে যা করা প্রয়োজন তাই আমি করতে রাজি আছি। আগে এলাকায় শান্তি ফিরিয়ে আনুন। নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করুন। এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখলে উন্নয়ন হবে। পূর্ব এনায়েতনগর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক বি এম খলিলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোবারক হোসেনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন