1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক দেশে পৌঁছেছেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক দেশে পৌঁছেছেন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক দেশে পৌঁছেছেন।

বুধবার বেলা ১২টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার দিনগত রাত সোয়া ২টায় রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে তারা দেশের উদ্দেশে রওনা হন। তাদের ফ্লাইটটি ইস্তাম্বুল-দুবাই হয়ে আজ ঢাকা অবতরণ করে।

এর আগে গত রবিবার সকালে মালদোভা হয়ে রোমানিয়া পৌঁছান ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক।

জাহাজে হামলার ঘটনায় মারা যাওয়া থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজারে রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে মরদেহটি দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের তৃতীয় ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান। জাহাজটিতে মোট ২৯ জন বাংলাদেশি কর্মী ছিলেন।

সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায় বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। সেখান থেকে ইতালি যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং করপোরেশন।

শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ। এরপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন