1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে পৌর কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বিরামপুরে পৌর কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর)সংবাদদাতা।

দিনাজপুরের বিরামপুরে পৌর কিন্ডার গার্ডেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশ করেন, প্রধান অতিথি স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

(২০ ডিসেম্বর) সোমবার সকাল ১২ টার সময় পৌর কিন্ডার গার্ডেন স্কুল চত্তরে এই বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

পৌর কিন্ডার গার্ডেন স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষা-২০২১ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সভাপতি, স্কুল পরিচালনা কমিটি ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা,সদস্য ও সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ডাঃ ওবায়দুল মিনহাজ,ও মনজুর এলাহী রুবেল চৌধুরী।

এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ, অধ্যয়নরত শিক্ষার্থীর অভিভাবকগণ, শিক্ষার্থী,সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন