1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিনাজপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃনূর ইসলাম নয়ন।।

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১
উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার
উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন, রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার
বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা
প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
১৪ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে অতিরিক্ত
জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার
হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক
আজিজুল ইমাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা
সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর
মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির
সোহাগ প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে
শিশুদের চিত্রাঙ্কন ও রচনা লিখন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার
তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীসহ অন্যান্য
অতিথিবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন