1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে সিংহজানি খাদ্যগুদামে আমন সংগ্রহ অভিযান শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জামালপুরে সিংহজানি খাদ্যগুদামে আমন সংগ্রহ অভিযান শুরু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

খাদ্য অধিদপ্তরের জামালপুর সিংহজানী খাদ্য গুদামে ২০২১-২২ ক্রয় মওসুমের আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শনিবার দুপুরে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
জামালপুর সদর উপজেলা ধান-চাল ক্রয় কমিটির সভাপতি সদরের ইউএনও লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সিংহজানী খাদ্যগুদামের সংরক্ষণ ও পরিচালন কর্মকর্তা (এসএমও) উত্তম কুমার দাস, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আওলাদ হোসেন খসরু ও সাধারণ সম্পাদক মো. জুলহাস উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান প্রমুখ।
সিংহজানী খাদ্যগুদামের এসএমও উত্তম কুমার দাস বলেন, চলতি আমন মওসুমে জামালপুর সদর উপজেলার সিংহজানি খাদ্য গুদামে লটারিতে নির্বাচিত ৪৬৩ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে এক হাজার ৩৮৯ মেট্রিক টন আমন ধান এবং ৮৩ জন চুক্তিবদ্ধ মিল মালিকের কাছ থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে পাঁচ হাজার ২৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন