1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিরামপুরে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ নয়ন হাসান।।

দিনাজপুরের বিরামপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

(০২ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় সময় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী প্রমুখ।

এসময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন