1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে মোমবাতি প্রজ্জলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবিতে মোমবাতি প্রজ্জলন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা :

প্রতি বছর পহেলা ডিসেম্বর সরকারিভাবে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জলন করা হয়। মঙ্গলবার রাতে এই কর্সসূচি উদ্বোধন করেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, এর উপদেষ্টা বীর প্রতীক সৈয়দ সদরুজ্জামান হেলাল।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফজলুল হক আকন্দ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানভীর আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এ সময় মহান মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের হেলাল কোম্পানীর কমান্ডার বীর প্রতীক সৈয়দ সদরুজ্জামান হেলাল বলেন, আমরা লাল সবুজের পতাকা এনে দিয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো নতুন প্রজন্মের দায়িত্ব। এ সময় তিনি পহেলা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানান।
উপস্থিত জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারাও জীবদ্দশায় জাতীয় মুক্তিযোদ্ধা দিবস দেখে যাওয়ার আশা প্রকাশ করেন।

এ সময় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ জেলা শাখার যুগ্ম সম্পাদক সম্পাদক হাবিবুর রহমান সেলিম, মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ বজলুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা মনজু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুল হাসান জ্যোতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি সাযযাদ আনসারী, যুব বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান মল্লিক তোষার, নির্বাহী সদস্য জালাল উদ্দিন, আব্দুল আওয়াল চিশতি, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ সোহেলসহ সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ”৭১ এর অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অনেকেই উপস্থিত ছিলেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন