1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখা।
রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেলের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
দোয়া মাহফিলে বিএনপিনেতা শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, গোলাম রব্বানী, শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রুকনুজ্জামান, আজাদ সওদাগর, সোহেল রহমান রিপন, নাজমুল হাসান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, রাশেদ মিয়া, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেদ আলী, সদস্য সচিব সাখাওয়াত হোসেন টুটুল, সিনিয়র যুগ্মআহবায়ক উমর ফারুক রিমন, সদর থানা দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা কামাল মুকুল ও সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল এবং স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন