বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

শেখ হাসিনার কল্যানে খালেদা জিয়া মুক্তি পেলেও করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে নেই – চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ১২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনার কল্যানে খালেদা জিয়া মুক্তি পেয়ে ঘরে আছেন। মুক্তি পাওয়ার পরে এই করোনা দূর্যোগে তিনি জনগনের জন্য একটি কথাও বলেননি। একটি রিলিফ দিতেও পর্যন্ত বিএনপির কাউকে তেমন দেখা যায়নি। তার দলের নেতাকর্মীদেরকে একটি কর্মসূচী করতেও দেখা যায়নি। বড় বড় জ্ঞান দেওয়া খুব সোজা। দূর্যোগ মোকাবেলা করা খুব কঠিন। মঙ্গলবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এসব কথা বলেন।

এর আগে চীফ হুইপ উপজেলার দত্তপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের প্রাক্তন সদস্যমরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই)-এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাতে অংশ নেন। এদিন তিনি শিবচর প্রেস ক্লাবকে ১০ লাখ টাকার এফডিআরের চেক প্রদান করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে উপজেলার ৩৬ টি কওমী মাদ্রাসার প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১১৮ জন দপ্তরি ও নৈশ প্রহরীদের মাঝে চালসহ খাবার সহায়তা প্রদান, ৯০ জন মায়েদের প্রত্যেককে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা বাবদ ৯ হাজার টাকার চেক প্রদান করা হয়। পরে পাঁচ্চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম লিয়াকত ঢালীর কবর জিয়ারত করে তার শোকার্ত পরিবারকে শান্তনা দেন। এসময় মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান মো: সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

চীফ হুইপ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৩১ টি নির্দেশনাসহ তিনি বিভিন্ন সময়ে যে নির্দেশনা আমাদের দিয়েছেন তা মেনে চলতে হবে। করোনা ভাইরাস আসার পরে তারা ভেবেছিল এবার আওয়ামীলীগ মনে হয় এই দূর্যোগ কাটিয়ে উঠতে পারবে না। এখন এই দূর্যোগে যখন সকল রকম দিকে শেখ হাসিনা সফল হচ্ছে, আওয়ামীলীগ সরকার সফল হচ্ছে তখন তারা অন্য কথা বলে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক তার প্রমান তিনি কতবার দিবেন। লক্ষ লক্ষ রোহিঙ্গাদের জায়গা দিয়ে তিনি প্রমান করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE