1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লন্ডন প্রবাসীর অর্থায়নে মাদারীপুর ২শত শীত বস্ত্র বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

লন্ডন প্রবাসীর অর্থায়নে মাদারীপুর ২শত শীত বস্ত্র বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরীফ ।। লাইভ নিউজ ডেস্ক।।

মাদারীপুর আলোর সন্ধ্যানে মানবতা সংস্থা মাধ্যমে ২শত দুঃস্থ ও মাদ্রাসার এতিম শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে লন্ডন প্রবাসী রেজাউল করিম খানের উদ্যোগ ও অর্থায়নে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
আলোর সন্ধ্যানে মানবতা সংস্থার সভাপতি এ কে এম নুরুল আমিন এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাদারীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক তাপস ফলিয়া উপস্থিত থেকে প্রায় ২শত অসহায় দুঃস্থ ও মাদ্রাসার এতিম শিশুদের শীত বস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, হায়াদার আলী খান, মিজানুর রহমান খান, তানভীর আহমেদসহ সংগঠনের সদস্য এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন