1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বেশি দামে পন্য বিক্রিতে ঝিনাইদহে ২০ প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

বেশি দামে পন্য বিক্রিতে ঝিনাইদহে ২০ প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা।।
ঝিনাইদহে অধিক মুল্যে পণ্য বিক্রি, মুল্যতালিকা না টাঙ্গানোসহ নানা অপরাধে ২০ ব্যবসায় প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার শৈলকুপা, সদর, হরিণাকুন্ডুসহ বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, করোনাকে পুজি করে বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ব্যবসায়ী চাউল, পেঁয়াজসহ নিত্যপণ্যে অধিক মুল্যে বিক্রি করছে এমন সংবাদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের ১০ টিম। এসময় শৈলকুপার হাটফাজিলপুর বাজারে ৬ টি প্রতিষ্ঠানে ৬০ হাজার, ভাটই বাজারে ১টি প্রতিষ্ঠানে ১০ হাজার, গাড়াগঞ্জ বাজারে ১২ টি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা, সদরের নতুন হাটখোলা ও হাটগোপালপুর বাজারে ৫ টি প্রতিষ্ঠানে ৩৩ হাজার ২’শ সহ সর্বমোট ২০ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন