1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পাটগ্রাম উপজেলা শাখার নবগঠিত কমিটির জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পাটগ্রাম উপজেলা শাখার নবগঠিত কমিটির জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 লালমনিরহাট সংবাদদাতা।। 

  বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পাটগ্রাম উপজেলা শাখার নব গঠিত কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে। ৩০শে অক্টোবর, সন্ধ্যা ০৭.৩০ মিনিটে পাটগ্রাম উপজেলা পরিষদ চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে নব গঠিত কমিটির সভাপতি এম আর এইচ সরকার রাকিব ও সাধারণ সম্পাদক পাভেল সরকারের উপস্থিতিতে সংগঠনটির নব নির্বাচিত নেতারা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মজিনুর ইসলাম, পাটগ্রাম উপজেলা তরুণলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মানিক,পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ । পাটগ্রাম উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি এম আর এইচ সরকার রাকিব বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেন, স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তীতে স্বাধীনতার বিপক্ষের শক্তিরা বাংলাদেশকে দাবিয়ে রাখতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে,তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই,এ জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করতে বিভিন্ন ষড়যন্ত্র করেছে কিন্তু বাঙ্গালী বীরের জাতি তাদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামীলীগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে । মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির পাশাপাশি পাটগ্রাম উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ সবাইকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই,দেশের বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সকল অধিকার আদায়ে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই আমরা। সাধারণ সম্পাদক পাভেল সরকার বলেন, আজ থেকে পাটগ্রাম উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসবে,বিশেষ করে যারা গুজব রটিয়ে দেশের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি,জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ পাটগ্রাম উপজেলা শাখা কঠোর ভাবে কাজ করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন