1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুটি নদীর নামে হবে দুটি বিভাগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

দুটি নদীর নামে হবে দুটি বিভাগ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

অনলাইন ডেস্ক।।

নদীর নামে হতে যাচ্ছে দেশের দুটি বিভাগ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন।

তিনি বলেন, ফরিদপুর এবং কুমিল্লাকে দেশের দুটি প্রধান নদী পদ্মা এবং মেঘনার নামে বিভাগ করতে চান।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দুটি নদীর নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছি— একটি পদ্মার নামে এবং অন্যটি মেঘনার নামে।’

এ সময় আরও বলেন, ‘যদি কুমিল্লা নামে বিভাগ গঠিত হয়, তাহলে অন্যান্য জেলা এতে যোগ দিতে আগ্রহী নাও হতে পারে।’

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন এবং অন্যান্য নেতা-কর্মীরা নতুন অফিস ভবন থেকে ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন