1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ, শান্তির শোভাযাত্রা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ, শান্তির শোভাযাত্রা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 জামালপুর সংবাদদাতা।।

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা’ পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহরের দয়াময়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র প্রমুখ। সমাবেশ থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, আবার নতুন করে সাম্প্রাদায়িক হামলা-সন্ত্রাস শুরু করেছে বিএনপি-জামায়াতরা। তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আজ সম্প্রীতি সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে। আওয়ামী লীগ রাজপথে আছে। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তি বিষদাত আমরা ভেঙ্গে দিতে পারব, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। বক্তারা আগামী দিনে সকল অপশক্তি রুখে দেওয়ার জন্য রাজপথে থাকার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন