1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 মোঃনূর ইসলাম নয়ন।।

দিনাজপুর বিরল উপজেলায় সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছে। আহত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। রাহবার পরিবহনের একটি কোচ এর সাথে পাগলুর মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে দিনাজপুর -বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তৈয়বপুর (বটতলা) বাজার সংলগ্ন স্থানে রাহবার পরিবহনের ঢাকা থেকে পীরগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১৫-২৭-৫৮ নং কোচ এর সাথে বিপরীত দিক থেকে আসা ৩ চাকার ইঞ্জিনচালিত পাগলুর মুখোমুখি সংঘর্ষে মঙ্গলপুর ইউনিয়নের রঘুনাথপুর (দক্ষিণ) গ্রামের আবুল হোসেন এর ছেলে মোঃ মন্তাজ আলী (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়। ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আজাহারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর কর্মীরা দ্রুত লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখাকালীন দুর্ঘটনা কবলিত কোচটি উদ্ধার করে থানায় নেয়ার প্রস্ততি চলছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন