1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ীতে দুই ইউনিয়নে ভোটের দাবীতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই ইউনিয়নে ভোটের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নংবরিশাল ইউনিয়নে দীর্ঘ ১৯ বছর যাবৎ ভোট না হওয়ায় ৩য় ধাপের তফসীলে বরিশাল ইউনিয়ন অন্তর্ভুক্ত না থাকায় ভোটের দাবীতে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল ইউনিয়ন ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে ১৭ অক্টোবর রবিবার সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় ঢাকা রংপুর মহাসড়কের উপর সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের আহবায়ক প্রভাষক শামিম মিয়ায় সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম,ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব আব্দুস সামাদ মন্ডল,যুগ্ম আহবায়ক শামিম প্রধান,আব্দুল হালিম, আবুল হোসেন,আব্দুস সোবাহান,সদস্য মতলুবর রহমান মিঠু,রবিউল ইসলাম, মাহফুজ সরকার,খলিলুর রহমান,আশরাফুল ইসলাম রায়হান,মাজেদুর,সোবাহান, ময়নুল হক সহ অন্যান্যরা।

অপরদিকে,১৬ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর বাজার নামক স্থানে কিশোরগাড়ী ইউনিয়নের ভোটাধিকার বাস্তবায়ন কমিটির আয়োজেন এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহবুব প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতোয়ার রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা, জাকির হোসেন লিটন,আমজাদ হোসেন, এনামুল মন্ডল,শাহীন মন্ডল, সাজু প্রামানিক,লুৎফর রহামন, বাবলু মিয়া,সংরক্ষিত মহিলা আসনের সম্ভব্য প্রার্থী জেসমিন আক্তার প্রমুখ। বক্তারা,৪র্থ ধাপে তফসীলে কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়নকে অন্তর্ভূক্ত করে দ্রুত ভোটাধিকার বাস্তবায়নে নির্বাচনের দাবী জানান এবং ভোটাধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ায় জন্য উপস্থিত সকলে অঙ্গীকার করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন