1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে ১৩ ইউপির আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

কালকিনিতে ১৩ ইউপির আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা প্রদান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ২৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুর রহমান,কালকিনি প্রতিনিধিঃ

আনন্দঘন পরিবেশের মধ্যেদিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার ১৩ টি ইউপির আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ মনোনয়নপত্র জমা প্রদান করা হয়। আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন,উপজেলার রমজানপুরে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বি এম মিল্টন ইব্রাহিম, সিডিখান ইউনিয়নে চাঁনমিয়া শিকদার, কয়ারিয়া ইউনিয়নে মোঃ জাকির হোসেন জমাদ্দার, সাহেবরামপুর ইউনিয়নে কামরুল আহসান সেলিম, শিকারমঙ্গল ইউনিয়নে মোঃ সিরাজুল আলম মৃধা, আলিনগর ইউনিয়নে আলহাজ্ব সাহিদ পারভেজ, বাশঁগাড়ি ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন, লক্ষীপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মোল্লা, ডাসারে রেজাউল করিম সিকদার ভাসাই, নবগ্রাম ইউনিয়নে বিভূতি ভুষন বাড়ৈ, গোপালপুর ইউনিয়নে দেলোয়ার হোসেন সরদার, কাজিবাকাই ইউনিয়নে সাইদুল কবিরাজ ও বালিগ্রাম ইউনিয়নে ইশতিয়াক হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, কালকিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আওলাদ হোসেন মাস্টার,সহ সভাপতি আবুল কালাম আজাদ,পৌর মেয়র এসএম হানিফ, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদারসহ কালকিনি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন