1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিনাজপুরে তিন চেয়ারম্যান মনোনয়ন প্রার্থীর মটর সাইকেল শো-ডাউন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

দিনাজপুরে তিন চেয়ারম্যান মনোনয়ন প্রার্থীর মটর সাইকেল শো-ডাউন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃনূর ইসলাম নয়ন।।

হঠাৎ করে প্রচন্ড বিকট শব্দে প্রকম্পিত হয় গ্রামের রাস্তাগুলো। দিনাজপুরে আগামী ইউপি

নির্বাচনকে কেন্দ্র করে মটরসাইকেল শো-ডাউন করা হয়েছে। আওয়ামী
লীগের মনোনয়ন প্রার্থী ৩ চেয়ারম্যান সহ তাদের প্রায় ৫ শতাধিক
নেতাকর্মী মটর সাইকেল শো-ডাউন দেয়। এদিকে আসন্ন দিনাজপুর সদর
উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয়
মনোনয়ন প্রত্যাশী তিনজন চেয়ারম্যান প্রার্থী হলেন, অত্র ইউনিয়নের
সাবেক দুইবারের চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের সহ সভাপতি
আলহাজ্ব মো. মোশারফ হোসেন, সমাজসেবক মো. আনোয়ার হোসেন ও
ইউপি সদস্য রশিদুল ইসলাম রতন। আমাদের তিনজনের মধ্যে যেই মনোনয়ন
পাবে, বাকি দুইজন তার পক্ষেই নির্বাচনে কাজ করবে। নির্বাচনে জয়ী
হলে প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী গ্রামকে শহরে রূপান্তরিত করতে
উন্নয়নের অংশীদার হতে চান তারা। কথা উঠেছে এবার ৯নং আঙ্করপুরে
নৌকার মাঝি কে হবে? স্থানীয়দের ধারণা এবার নৌকার মাঝি তথা
মনোনয়ন পেতে পারেন আওয়ামী লীগ থেকে ৯নং আঙ্করপুরের পূর্বের
ইউনিয়ন চেয়াম্যান আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন