1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমাকে নয় আওয়ামীলীগকে ভোট দিবেন এবং বাঁশগাড়ীতে আওয়ামীলীগকে জয়যুক্ত করেন-আব্দুল্লাহ্ আল মামুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ জন গ্রেপ্তার উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি

আমাকে নয় আওয়ামীলীগকে ভোট দিবেন এবং বাঁশগাড়ীতে আওয়ামীলীগকে জয়যুক্ত করেন-আব্দুল্লাহ্ আল মামুন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাঁশগাড়ী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচারণা শুরু

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে প্রচারনা শুরু করেছেন নৌকার মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মাদারীপুর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন (ভিপি মামুন)।

বৃহস্পতিবার বিকেলে কয়েক হাজার ভোটারের অংশগ্রহণে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন।

এর আগে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন আবদুল্লাহ্ আল মামুন। এ সময় সড়‌কের দুই পা‌শে শত শত জনতা স্বাগত জানায় ও ফু‌লের মালা দি‌য়ে বরণ করে নেয়। পরে ইউনিয়ন দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সভা শেষে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন।

আব্দুল্লাহ্ আল মামুন বক্তব্যে বলেন, আপনারা আমাকে নয় আওয়ামীলীগকে ভোট দিবেন এবং বাঁশগাড়ীতে আওয়ামীলীগকে জয়যুক্ত করেন।আমি আপনাদের পাশে সবসময় ছিলাম ও থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন, বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহে আলম শিকদার, সাধারণ সম্পাদক মজিবর রহমান খান, কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সভাপতি আবু আলেম মোল্লা ও বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ ইউনিয়নের নৌকার সর্মথক বৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন