1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে দেশে করোনাভাইরাসে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩০ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫১৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিকেলে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ১৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ২০ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন