1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে যুবদল নেতা মরহুম আনোয়ারুল হকের মৃত্যুবার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে যুবদল নেতা মরহুম আনোয়ারুল হকের মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 
বাংলাদেশ জাতায়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম আনোয়ারুল হকের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে জামালপুর জেলা বিএনপি।
জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় মরহুমের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মামুনুর রশিদ বাবু, শহর যুবদলের সাবেক যুগ্মআহবায়ক আনোয়ারুজ্জামান লিটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন