1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজারহাটে জাঁকজমকভাবে বিশ্ব ডিম দিবস-২০২১ পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

রাজারহাটে জাঁকজমকভাবে বিশ্ব ডিম দিবস-২০২১ পালিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এজি লাভলু, কু‌ড়িগ্রাম।।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রাজারহাট, কুড়িগ্রাম এর উদ্যোগে বিশ্ব ডিম দিবস-২০২১ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হতে শুরু হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে গিয়ে সমাপ্ত হয়। শেষে একটি প্রাণবন্ত আলোচনা সভা অত্র উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব নূরে তাসনিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুর ইসলাম মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জোবাইদুল কবীর, পিএইচডি, ভেটেরিনারী সার্জন ডাঃ পবিত্র কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুধীজন সহ সংশ্লিষ্ট স্তরের স্টেকহোল্ডার গণ।

আলোচনা সভায় কী নোট স্পিকার (প্রধান বক্তা) আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ জোবাইদুল কবীর, উপজেলা প্রানিসম্পদ অফিসার। আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ আলোচনাটিকে “মানবদেহে ডিমের গুরুত্ব ও মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ডিমের ভূমিকা” বিষয়ে জন সচেতনতা তৈরীতে যথোপযুক্ত ও কার্যকরী বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়া দিবসটিকে কেন্দ্র করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, রাজারহাট, কুড়িগ্রাম-এর উদ‍্যোগে বিদ‍্যানন্দ ইউনিয়নের একটি ইয়াতিমখানায় বিনামুল্যে ডিম বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন