1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘হিংসা দিয়ে পৃথিবীতে কখনো কোনো সমস্যার সমাধান হয়নি: আইনমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

‘হিংসা দিয়ে পৃথিবীতে কখনো কোনো সমস্যার সমাধান হয়নি: আইনমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘সামরিক অস্ত্রের বিপরীতে, অহিংস অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সারা বিশ্বে সম্প্রদায়ে সম্প্রদায়ে জাতিতে জাতিতে যে বিদ্বেষ হিংসা ছড়িয়ে পড়েছে তা থেকে মানবজাতিকে রক্ষা করতে মহাত্মা গান্ধীর অহিংস বাণী প্রেরণা জোগায়।’

শনিবার বিকেলে তিনি নোয়াখালীর সোনাইমুড়ী গান্ধী আশ্রম ট্রাস্ট ক্যাম্পাসে মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী, আন্তর্জাতিক অহিংসা দিবস এবং নব রূপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের শুভ উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হিংসা দিয়ে পৃথিবীতে কখনো কোনো সমস্যার সমাধান হয়নি। সংঘাত মুক্ত সমাজ, সংঘাত মুক্ত পৃথিবী ও যুদ্ধমুক্ত বিশ্ব গঠনে মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করে মহাত্মা গান্ধীর দর্শন।’

গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, অরোমা দত্ত এমপি, বালাদেশে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এবং আইএলওর কান্ট্রি ডিরেক্টর তৌম পাউতিআইনেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আ. লীগের আহ্বায়ক  অধ্যক্ষ খায়রুল আনম সেলিম প্রমুখ।

এর আগে, গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, নব রূপায়িত গান্ধী স্মৃতি জাদুঘর উদ্বোধন ও পরিদর্শন করেন অতিথিরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন