1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পদ্মা সেতু এখন আর কোন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

পদ্মা সেতু এখন আর কোন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা: কাদের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আগামী বছর (২০২২) জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে নড়িয়ার মুলফৎগঞ্জ পদ্মা পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান পদ্মা সেতু দৃশ্যমান। পদ্মা সেতু এখন আর কোন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সভাপতিত্বে জন্মদিন পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান প্রমুখ।

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত মিলাদ, দোয়া ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সহস্রাধিক ইমাম অংশগ্রহণ করেন।

এ ছাড়া ভাঙন থেকে রক্ষা পাওয়া ৫০টি জেলে নৌকা সুসজ্জিত হয়ে মুলফৎগঞ্জের পদ্মা পাড়ে জন্মদিন পালন অনুষ্ঠানে যোগদান করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন