1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মানুষ এখন উন্নয়ন চায় মানুষ এখন চরিত্রবান লোককে ক্ষমতায় দেখতে চান: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মানুষ এখন উন্নয়ন চায় মানুষ এখন চরিত্রবান লোককে ক্ষমতায় দেখতে চান: কাদের

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফাইল ছবি

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশের ভোটের রাজনীতি বড় জটিল মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর কিছু মেগা প্রকল্প উদ্বোধন হবে। বিএনপি নেতারা সেই সময় চোখে সর্ষে ফুল দেখবে।

সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী বছর যখন একে একে মেগা প্রকল্পগুলো উদ্বোধন হবে, তখন বিএনপি নেতারা চোখে সর্ষে ফুল দেখবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ভোটের রাজনীতি বড় জটিল। মানুষ এখন উন্নয়ন চায়। মানুষ এখন চরিত্রবান লোককে ক্ষমতায় দেখতে চান। তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে- বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টেমস নদীর ওপারে থেকে একজন পলাতক আসামিকে নেতা নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীরা অনেকেই বলেন মূল্যায়ন হয়নি, কিছু পায়নি। এ ধরনের হাহাকার শুনতে পাই। একটু বঙ্গবন্ধু পরিবারের দিকে চেয়ে দেখুন। সততার রাজনীতির বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু পরিবার। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কৃষিবিদ ড. মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বক্তব্য রাখেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন