1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২১ জন হাসপাতালে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২১ জন হাসপাতালে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১৭ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২২১ জনের মধ্যে ৫৭ জন ঢাকার বাইরে এবং বাকি ১৬৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৯৯ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৮০ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২১৯জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসে এ পর্যন্ত ৬ হাজার ৭৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন