1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: খুলনা থেকে সব রুটে বন্ধ হচ্ছে বাস চলাচল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

করোনা: খুলনা থেকে সব রুটে বন্ধ হচ্ছে বাস চলাচল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৪৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে খুলনা থেকে ঢাকাসহ সব রুটে আগামী ২৫ মার্চ বুধবার থেকে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি।

সোমবার খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ সব রুটে বুধবার ৬টা থেকে বাস চলাচল বন্ধ থাকবে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভারত ফেরত দুজনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর পর এই ঘোষণা আসলো।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী দেশ রূপান্তরকে বলেন, যদিও গণপরিবহনে যাত্রী সংখ্যা কমে গেছে, তারপরও একটি বাসে ৩০ থেকে ৫০ জন যাত্রী থাকে। তারা প্রতিনিয়ত বাসের হ্যান্ডেল ধরছে, সিট ধরছে, ময়লা সিটের কাভারে বসছে এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে। তার মধ্যে অনেক যাত্রী হাঁচি-কাশি দিয়ে এই ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছেন।

বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন