1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২৯ জন হাসপাতালে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২৯ জন হাসপাতালে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ১৬ হাজার ৪৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২২৯ জনের মধ্যে ৫৩ জন ঢাকার বাইরে এবং বাকি ১৭৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮১৯ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৯৯ জন রোগী ভর্তি আছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন